• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ১০:২৫
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

শীতের তীব্রতা ও ঘন কুয়াশার দাপট বেড়েই চলছে

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
শীতের তীব্রতা ও ঘন কুয়াশার দাপট বেড়েই চলছে ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার রংপুর।

আজ (২৭ ডিসেম্বর) শনিবার সকাল ১০টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

রংপুরের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, তীব্র শীত ও বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়ায় উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীত আর ঠান্ডার প্রকোপ বেড়ে গেছে। তবে এর মধ্যে আবহাওয়ার উন্নতি হলেও সামনে আবারও আবহাওয়ার কিছুটা অবনতি ঘটবে।

রংপুরসহ উত্তরাঞ্চলে শীতের তীব্রতা ও ঘন কুয়াশার দাপট বেড়েই চলছে। ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল বাতাস। যার ফলে বিপর্যস্ত হয়ে পরেছে উত্তরের জনপদ। এতে চরম ভোগান্তি আর দুর্ভোগে পড়ছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। উত্তরের জেলাগুলোতে আরো তাপমাত্রা কমবে বলে জানিয়েছে রংপুর আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এ অঞ্চলের জেলায় ভিত্তিক সকাল ১০টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে— পঞ্চগড়ের তেতুলয়া ১১ দশমিক ৫ ডিগ্রি, নীলফামারির সৈয়দপুরে ১৩ দশমিক ০ ডিগ্রি, রংপুরে ১১ দশমিক ৮ ডিগ্রি, নীলফামারী ডিমলায় ১২ দশমিক ২ ডিগ্রি, দিনাজপুর ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামের রাজারহাটে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, লালমনিরহাট ১২ দশমিক ৬ ডিগ্রি ও গাইবান্ধায় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।


রংপুর

আরও পড়ুন