• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , রাত ১০:৫২
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কুমিল্লা-১ (দাউদকান্দি -মেঘনা) আসনে গণ অধিকার পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ করলেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
কুমিল্লা-১ (দাউদকান্দি -মেঘনা) আসনে গণ অধিকার পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ করলেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা উপজেলা প্রতিনিধিঃ-

কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য বাংলাদেশ গণ অধিকার পরিষদের দলীয় মনোনীত (ট্রাক) প্রতিকের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ নাজমুল হাসান।

কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) সংসদীয় আসনে বাংলাদেশ গণ অধিকার পরিষদের দলীয় মনোনীত প্রার্থী নাজমুল হাসান-এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) তিনি মেঘনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. মোখলেছুর রহমান, নাজমুল হাসানের পিতা মো. রমজান আলী, মো. আলাউদ্দিন মেম্বার, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. কাউয়ুম হাউদ, যুব অধিকার পরিষদের মো. হানিফ আবির, মো. মামুন, মো. রাজা মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে জানতে চাইলে নাজমুল হাসান বলেন, কুমিল্লা-১ (দাউদকান্দি -মেঘনা) আসনের জনগণের অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানান তিনি।

উল্লেখ্যঃ- এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদ-প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বিএনপি'র স্থানীয় কমিটির সিনিয়র সদস্য, তিন বারের সাবেক সফল মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন।


কুমিল্লা

আরও পড়ুন