• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , সকাল ১১:৪৮
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সুনামগঞ্জ-৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে মনোনয়ন সংগ্রহ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
সুনামগঞ্জ-৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে মনোনয়ন সংগ্রহ ই-পেপার/প্রিন্ট ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা মার্কার প্রার্থী সাদিক সালীমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের উপজেলা সভাপতি সহ স্থানীয় নেতৃবৃন্দ।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে দোয়ারাবাজার উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা আব্দুল খালিক মানিক, সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, মাওলানা ওলিউর রহমান, সুলতান মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা উপজেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

দলীয় নেতারা জানান, সাদিক সালীমকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা হচ্ছে। নির্বাচনী এলাকায় গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

এ বিষয়ে নেতারা বলেন, ইসলামী মূল্যবোধ ও জনকল্যাণমুখী রাজনীতির বার্তা নিয়ে সাদিক সালীম ভোটারদের কাছে যাবেন। তারা আশা প্রকাশ করেন, সুনামগঞ্জ-৫ আসনের ভোটাররা রিকশা মার্কার পক্ষে রায় দেবেন।

মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


সুনামগঞ্জ

সংসদ নির্বাচন-২০২৬

আরও পড়ুন