ই-পেপার/প্রিন্ট ভিউ
সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জ–৪ (সদর–বিশ্বম্ভরপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়ান জয়নুল জাকেরীন মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি জানিয়েছেন, সৎ, যোগ্য ও অভিজ্ঞ নেতৃত্ব প্রদানের প্রত্যাশায় এই সিদ্ধান্ত নিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে, রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়ার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
জয়নুল জাকেরীন বলেন, জনগণের অধিকার রক্ষা, স্থানীয় উন্নয়ন নিশ্চিত করা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আমি নিবেদিতপ্রাণ। এই পথচলা সুনামগঞ্জবাসীর জন্য নতুন আশার বার্তা হয়ে উঠুক—এমন প্রত্যাশা রাখি।
মনোনয়নপত্র দাখিলের সময় এলাকার শান্তিপ্রিয় জনগণ উপস্থিত থেকে তার প্রতি সমর্থন জানিয়েছেন।