• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ০৯:২৩
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ধর্মপাশায় শীতার্তদের জন্য মানবিক উদ্যোগ: শীতবস্ত্র বিতরণে উপজেলা নির্বাহী অফিসার জনি রায়

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ধর্মপাশায় শীতার্তদের জন্য মানবিক উদ্যোগ: শীতবস্ত্র বিতরণে উপজেলা নির্বাহী অফিসার জনি রায় ই-পেপার/প্রিন্ট ভিউ

মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ ::

পৌষের কনকনে শীত ও ঘন কুয়াশায় হাওরাঞ্চলের জনজীবন চরম বিপর্যস্ত হয়ে পড়েছে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা বেড়ে যায়, এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন সমাজের দুঃস্থ, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষরা।

শীতার্ত এসব মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়। সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি প্রচণ্ড শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে উপজেলার সদর এলাকা, সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন মাদরাসার আবাসিক শিক্ষার্থীদের মাঝেও শীতবস্ত্র তুলে দেওয়া হয়, যা শিক্ষার্থীদের মাঝে স্বস্তি এনে দেয়।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি সেলিম আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহায়ক রতন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী কর্মকর্তার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। তাঁদের মতে, এ ধরনের কার্যক্রম শুধু শীতার্ত মানুষের মৌলিক চাহিদা পূরণেই সহায়ক নয়, বরং সমাজে মানবিকতা, দায়িত্ববোধ ও সহমর্মিতার একটি শক্তিশালী বার্তা পৌঁছে দেয়।


সুনামগঞ্জ

ধর্মপাশা

আরও পড়ুন