• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ০৮:৫৫
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সিরাজগঞ্জ -৫ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৭ জন এমপি প্রার্থী ,এনসিপির পক্ষে থেকে মনোনয়নপত্র জমা দেননি কেউ -

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
সিরাজগঞ্জ -৫ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৭ জন এমপি প্রার্থী ,এনসিপির পক্ষে থেকে মনোনয়নপত্র জমা দেননি কেউ - ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ শহিদুল ইসলাম খান, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ 

সিরাজগঞ্জ -৫ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন -৭ জন এমপি প্রার্থী ,বিএনপি থেকে এনসিপিতে যোগ দিয়েও কপাল পুড়লো সাবেক প্রতিমন্ত্রী মেজর মনজুর কাদেরের, (অব:) ,মনজুর কাদের ৮ ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেন ,সাবেক সংসদ সদস্য মনজুর কাদের ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখেও এনসিপির পক্ষে থেকে নেতাকর্মী সমর্থক গণের কেউ মনোয়নপত্র দাখিল করে নাই ।

(২৯ ডিসেম্বর সোমবার) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন পর্যন্ত মোট ৭ জন এমপি প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন।

জাতীয়তাবাদী দল ।বিএনপি মনোনীত এমপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামির এমপি প্রার্থী অধ্যক্ষ আলী আলম, জাতীয় পার্টির এমপি প্রার্থী আকবর হোসেন মোল্লা, স্বতন্ত্র প্রার্থীর এমপি প্রার্থী গোলাম মাওলা খাঁন বাবলু, ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থী শেখ আলহাজ্ব হাফেজ মুফতি নুরুন নাবী, গণ অধিকার পরিষদের এমপি প্রার্থী ইউসুফ আলী,বাংলাদেশের কমিউনিস্ট পার্টির এমপি প্রার্থী মতিয়ার রহমান সহ মোট ৭ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষে রিটার্নিং কর্মকর্তা সকল প্রার্থীকে নির্বাচনী সকল আইন যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেন।


সিরাজগঞ্জ

আরও পড়ুন