• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ১০:১৪
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মুক্তারপুরে নেশাগ্রস্ত ব্যক্তিকে কারাদণ্ড

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মুক্তারপুরে নেশাগ্রস্ত ব্যক্তিকে কারাদণ্ড ই-পেপার/প্রিন্ট ভিউ

মুন্সীগঞ্জ প্রতিনিধি মো রিয়াদ হোসেন:

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর ব্রিজ সংলগ্ন পুরাতন ফেরিঘাট এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার দায়ে একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বুধবার (০১ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় দোষী সাব্যস্ত করে অভিযুক্ত ব্যক্তিকে ৩ (তিন) মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় উপস্থিত জনসাধারণকে মাদক সেবন ও মাদক সংক্রান্ত অপরাধ থেকে বিরত থাকার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন।


মুন্সীগঞ্জ

আরও পড়ুন