ই-পেপার/প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার রংপুর।
আজ (১ জানুয়ারি) বৃহস্পতিবার তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন
রংপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান।
রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর আংশিক ১ থেকে ৯ নম্বর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ১ম দিনে ৮টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান সাংবাদিকদের জানান, রংপুর-১ আসনে আজ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। জমা পড়া নয়টি মনোনয়নপত্রের মধ্যে আটটি বৈধ এবং একটি অবৈধ হিসেবে বিবেচিত হয়েছে। নির্বাচনী আইন ও বিধি অনুযায়ী মনোনয়নপত্র বাতিল হলে প্রার্থীর আপিল করার সুযোগ রয়েছে। পরবর্তীকালে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার পথও খোলা আছে।
রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান আরও বলেন, ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি সংসদীয় আসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।
এদিকে মনোনয়নপত্র বাতিলের খবরে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যারিস্টার মঞ্জুম আলী। তিনি জানান, তাঁর মনোনয়নপত্রে যুক্তরাজ্যের রেসিডেন্ট কার্ডের তথ্য সংযুক্ত ছিল। তবে সেখানে ‘রেসিডেন্ট যুক্তরাজ্য’ লেখার কথা থাকলেও টাইপিংজনিত ভুলে শুধু ‘যুক্তরাজ্য’ লেখা হয়েছে। এই সামান্য ত্রুটির কারণেই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে তাঁর অভিযোগ।
একই দিনে ওই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট আট প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।