• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , রাত ১১:৪৭
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

১০ দিন পর সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ, চলে লুকোচুরি খেলা ঠান্ডায় স্থবির জনজীবন :

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
১০ দিন পর সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ, চলে লুকোচুরি খেলা ঠান্ডায় স্থবির জনজীবন : ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার রংপুর।

শীতের প্রভাবে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। প্রতিদিন শতশত রোগী কুড়িগ্রাম আধুনিক সদর হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে। এছাড়া হাসপাতালে শীতের প্রভাবে অন্যান্য সময়ের তুলনায় রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া ও শাসকষ্টের রোগীর সংখ্যা বেড়েছে। ২৫০ শয্যার হাসপাতালে দ্বিগুণ রোগী ভর্তি থাকায় প্রয়োজনীয় বেডের অভাবে মেঝেতে বিছানা করে থাকছেন রোগীরা।

ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারদিকের পরিবেশ। রাত থেকে সকাল পর্যন্ত শীতল বাতাসে বাড়ছে কাঁপুনি। দশদিন পর সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ, চলে লুকোচুরি খেলা। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ, বিশেষ করে কষ্ট বেড়েছে চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর।

কুড়িগ্রাম সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আল আমিন জানান, তীব্র শীতের কারণে শিশু, নারী ও বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছে। 

আজ (১ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেন কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।  


রংপুর

আরও পড়ুন