ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব প্রতিবেদক
ইংরেজি নতুন বছর উপলক্ষে আমাদের অনলাইন সংবাদ মাধ্যম দৈনিক আলোর সকাল -এর পক্ষ থেকে সকল পাঠক-পাঠিকা, দর্শক, ফলোয়ার ও সাবস্ক্রাইবার, সাংবাদিকবৃন্দ, বিজ্ঞাপন দাতা, কারিগরি ও কলাকৌশলীসহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
নতুন বছর হোক সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে এগিয়ে চলার এক নতুন অধ্যায়। দৈনিক আলোর সকাল নিরপেক্ষ সংবাদ পরিবেশন এবং দায়িত্বশীল সাংবাদিকতা বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য।
দেশ, সমাজ ও মানুষের কথা তুলে ধরতে আমরা আগামীতেও দায়িত্বশীল, স্বাধীন ও জনস্বার্থে নিবেদিত সংবাদ পরিবেশনের প্রত্যয় ব্যক্ত করছি।
একই সঙ্গে আমরা প্রত্যাশা করি—নতুন বছরে সবার জীবনে ফিরে আসুক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি। পাঠক ও দর্শকদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতাই আমাদের পথচলার প্রধান শক্তি।
প্রতিষ্ঠাতা ও চিফ রিপোর্টার মোঃ আঃ মান্নান এক শুভেচ্ছা বক্তব্যে বলেন, নতুন বছর যেন সবার জীবনে বয়ে আনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি। তিনি বলেন, সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থে সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক আলোর সকাল আগামীতেও পাঠকদের পাশে থাকবে। সকলের সহযোগিতা ও ভালোবাসায় অনলাইন সংবাদ মাধ্যম দৈনিক আলোর সকাল আরও এগিয়ে যাবে—এই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এছাড়া দৈনিক আলোর সকাল-এর সম্পাদক মফিজুর রহমান নাহিদ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছরে দেশ, জাতি ও গণমাধ্যম অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসুক। তিনি পাঠক ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পেশাদার সাংবাদিকতা ও নৈতিকতার মান বজায় রেখে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উপদেষ্টা মোঃ জুসেপ আলী চৌধুরী তিনি এক বাণীতে বলেন, নতুন বছর হোক সবার জন্য আনন্দ, শান্তি ও সমৃদ্ধির। আমরা আশা করি সবাই মিলে এগিয়ে নিয়ে যাব সমাজ ও সংবাদ মাধ্যম দৈনিক আলোর সকাল আরও সার্থক ও সমৃদ্ধ পথে।
সম্পাদক পরিষদের সভাপতি ফয়সাল আজম অপু বলেন, নতুন বছর হোক সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও সাফল্যের বার্তা বয়ে আনে। আমাদের লক্ষ্য হলো সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠক ও সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা বজায় রাখা।
পরিশেষে, আবারও সবাইকে জানাই—ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন