• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , দুপুর ১২:১৮
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক 

সিলেটের স্বেচ্ছাসেবী সংগঠন সেইফটি সোশ্যাল অর্গানাইজেশন-এর উদ্যোগে প্রথম ধাপে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ২টায় নগরীর মারকাজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের প্রতিষ্ঠাতা ও এডমিন মুক্তার হোসেন মান্না বলেন, ‘কর্মে করবো মানবতার জয়’ - এই স্লোগানকে ধারণ করে ২০১৭ সালের ১৪ এপ্রিল থেকে সেইফটি সোশ্যাল অর্গানাইজেশন বিভিন্ন সামাজিক ও মৌসুমি মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তীব্র শীতের এই সময়ে অসহায় ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে আরামদায়ক শীতের পোশাক উপহার দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রথম ধাপের এ কার্যক্রমের পর পর্যায়ক্রমে আরও দুটি মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করা হবে। একইসঙ্গে সমাজের বিত্তবান ও সচেতন সবাইকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারকাজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মুহতারিম হাফিজ শেখ মুজিবুর রহমান, যুব সংগঠক ও সমাজকর্মী আশরাফুল ইসলাম, সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা এডমিন মুহিবুর রহমান সোয়েব, মুক্তার হোসেন মান্না, কার্যনির্বাহী সদস্য এম. এ. কাওসার, তায়েফ আহমদ প্রমুখ।


সিলেট

আরও পড়ুন