• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ১০:০৯
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের বর্ষীয়ান সাংবাদিক ফয়সাল আজম অপু'র জন্মদিন

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
চাঁপাইনবাবগঞ্জের বর্ষীয়ান সাংবাদিক ফয়সাল আজম অপু'র জন্মদিন ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকতা জগতের পরিচিত মুখ, মাঠপর্যায়ের সাহসী কলম সৈনিক ফয়সাল আজম অপু-এর ৫৫তম জন্মদিন আজ (১ জানুয়ারি)।

তিনি বর্তমানে জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী "সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ" এর সভাপতি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন।

দেশের স্বনামধন্য স্যাটেলাইট টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশন এর স্টাফ রিপোর্টার সহ জাতীয় ও স্থানীয় পত্রিকায় তৃণমূল পর্যায়ে বিভিন্ন অপরাধমূলক সত্য, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য সুপরিচিত।

দীর্ঘ সময় ধরে তিনি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর মাঠপর্যায় থেকে তুলে ধরছেন।

ব্যক্তিগত জীবনে ১৯৭১ সালের ১ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুরহাটে জন্মগ্রহণ করা এই সংবাদকর্মী আজ ২০২৬ সালে পদার্পণ করলেন জীবনের ৫৫তম বছরে। জন্মদিনের বিশেষ এই দিনে তিনি সকলের দোয়া ও ভালোবাসা চেয়েছেন।

সাংবাদিকতা জীবনের দীর্ঘ সময় বিশেষ অবদান রাখায় ভারতের "মহাত্মা গান্ধী পীস অ্যাওয়ার্ড", "নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড", "মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড", "কাজি নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড" এবং সম্প্রতি "বেগম রোকেয়া স্টার অ্যাওয়ার্ড" সহ গণমাধ্যমকর্মীর অবদানের স্বীকৃতিস্বরূপ

আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে পেয়েছেন অসংখ্য সন্মাননা।

বর্ষীয়ান সাংবাদিক ফয়সাল আজম অপু বলেন, “রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মাঠে-ঘাটে সংবাদ সংগ্রহের কাজে জীবনের অনেকটা সময় পার করেছি। আজ ৫৫ বছরে পা রাখলাম। আমার সকল সহকর্মী-সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও পাঠকদের কাছে বিনীতভাবে দোয়া চাই, যেন আজীবন সততার সাথে বাকি জীবন এই পেশায় টিকে থাকতে পারি।

যেন আগামীর পথচলায় আমি আরও সততা, নিষ্ঠা ও সহনশীলতার মাধ্যমে দেশ ও মানুষকে কিছু দিতে পারি। মানব কল্যানে সর্বস্ব বিলীন করে দিয়ে নিজেকে উৎস্বর্গ করতে পারি। সেই সাথে সদা সর্বদা, সত্য বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে বদ্ধ পরিকর ও সচেষ্ট থাকি"।

এদিকে তার জন্মদিন উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটি সহ সকল কমিটি ও দৈনিক উপচার পত্রিকা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি ও দৈনিক উপচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাজশাহীর বিশিষ্ট সাংবাদিক নুরে ইসলাম মিলন- এক শুভেচ্ছা বার্তায় বলেন, মাঠপর্যায়ের একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক হিসেবে ফয়সাল আজম অপু'র অবদান প্রশংসনীয়। তার আগামী দিনগুলো আরও সাফল্যমণ্ডিত হোক।

দেশের বিভিন্ন জেলা সহ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সাংবাদিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরাও তাকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করছেন।


চাঁপাইনবাবগঞ্জ

আরও পড়ুন