• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , রাত ১০:০৩
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সুনামগঞ্জ-১ আসনে ছয় প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়ন বৈধ, দুইজনের বাতিল

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
সুনামগঞ্জ-১ আসনে ছয় প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়ন বৈধ, দুইজনের বাতিল ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক | সুনামগঞ্জ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে দাখিলকৃত ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দুইজন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

শনিবার ৩ জানুয়ারি সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী দাখিলকৃত হলফনামা, আয়কর, মামলার তথ্যসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী।

অন্যদিকে বাংলাদেশ নেজামে ইসলামের প্রার্থী মাওলানা মুজ্জামিল হক তালুকদার ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাজী মুখলেছুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা জানান, মামলার তথ্য গোপন রাখায় মুজ্জামিল হক তালুকদারের এবং আয়কর রিটার্ন সংক্রান্ত তথ্য দাখিল না করায় হাজী মুখলেছুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে।

মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের সমর্থকদের মধ্যে নির্বাচনী এলাকায় উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অপরদিকে বাতিল হওয়া প্রার্থীদের পক্ষ থেকে আইনানুগ প্রক্রিয়ায় আপিল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।


সুনামগঞ্জ

সংসদ নির্বাচন-২০২৬

আরও পড়ুন