• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ০৯:১৪
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সিরাজগঞ্জ–৫ আসনে ২জন প্রার্থীর মনোনয়ন বাতিল, ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা -

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
সিরাজগঞ্জ–৫ আসনে ২জন প্রার্থীর মনোনয়ন বাতিল, ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা - ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ–৫ (বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ সিদ্ধান্তের কথা জানান রিটার্নিং কর্মকর্তা ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

সিরাজগঞ্জ জেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, সিরাজগঞ্জ–৫ আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

তিনি আরও জানান, ভোটারদের প্রয়োজনীয় ১ শতাংশ স্বাক্ষরে অসঙ্গতি থাকায় স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা খান বাবলু- এর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়াও দলীয় মনোনয়নের স্বাক্ষরে ত্রুটি থাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী মো. মতিয়ার রহমান-এর মনোনয়নপত্রও বাতিল করা হয়।

যাচাই-বাছাই শেষে সিরাজগঞ্জ–৫ আসনে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তারা হলেন—আলহাজ্ব অধ্যক্ষ মো. আলী আলম — বাংলাদেশ জামায়াতে ইসলামী, আলহাজ্ব মুফতী শেখ নুরুন নাবী — ইসলামী আন্দোলন বাংলাদেশ, মো. আমিরুল ইসলাম খান আলিম — বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মো. আকবার হোসেন — জাতীয় পার্টি, মো. ইউসুফ আলী — গণ অধিকার পরিষদ ।

নির্বাচন কর্মকর্তারা জানান, আপিল সংক্রান্ত সব কার্যক্রম নিষ্পত্তির পর সিরাজগঞ্জ–৫ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এদিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হওয়ার পর থেকেই প্রার্থীদের সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা নিয়ে বাড়তি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ–৫ আসনে রাজনৈতিক আলোচনা ও কৌতূহল এখন তুঙ্গে।


সিরাজগঞ্জ

আরও পড়ুন