ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব প্রতিনিধি:
যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসাযী শিক্ষাবিদ, ড. ওয়ালি তসর উদ্দিন এমবিই জেপি অনারারি কনসাল. ইউরোপ, বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি, আজ, রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬ সকাল ১১ টায় আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন আজমনিবহুমুখী হাই স্কুল এন্ড কলেজের অভিভাবক শিক্ষক সমিতির (পিটিএ) সভাপতি ও সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জোসেফ আলী চৌধুরী, অভিভাবক সদস্য সাবেক কামালপুর ইউপি সদস্য বসর আহমদ,আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মৌলদ আহমদ সহ সকল শিক্ষক-শিক্ষিকা,
ড. ওয়ালি তসর উদ্দিন শিক্ষার মান উন্নয়নের জন্য সকল শিক্ষক-শিক্ষিকাদের সাথে বিভিন্ন ভালো পরামর্শ এবং মতবিনিময় করেছেন।
এই সময়ে তিনি স্কুল ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ এবং সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন। এছাড়াও, ডঃ ওয়ালি তসর উদ্দিন ভবিষ্যতে স্কুলের সামগ্রিক উন্নয়নের প্রতি তার দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।