• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , রাত ০৯:৪০
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ভেড়ামারায় পুলিশের উপর হামলার ঘটনায় ৩ আসামি গ্রেফতার

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ভেড়ামারায় পুলিশের উপর হামলার ঘটনায় ৩ আসামি গ্রেফতার ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ বাবুল আক্তার, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :

কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের উপর মাদক কারবারীদের হামলার ঘটনায় ৩ আসামীকে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ।গতকাল রবিবার দফায় দফায় অভিযান চালিয়ে বিপ্লব রহমান বিপুসহ তিন জনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ভেড়ামারা থানা।

গত ২রা জানুয়ারী (শুক্রবার) রাত সাড়ে আটটার দিকে উপজেলার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের এএসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জুনিয়াদহ ইউনিয়নের মাওলাহাবাসপুরে মাদক কারবারিদের গ্রেফতার করার লক্ষ্যে অভিযান চালায়। সেখানে তারা দেখতে পায়, পলাশসহ কিছু মাদক কারবারী মাদক নিয়ে যাচ্ছে। এমতাবস্থায় পুলিশ তাদের ধরতে গেলে, তারা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি মারতে থাকে। এসময় পুলিশের কনস্টেবল মো: আলী উজ্জামান কে হত্যার উদ্দেশ্যে লাইট দিয়ে মাথায় গুরুতর আঘাত করা হয়। তার মাথার ডান পাশের উপরের অংশে আঘাত লেগেছে এবং ৫টি সেলাই দেওয়া হয়।

এ ঘটনায় পুলিশের কুচিয়ামোড়া ক্যাম্পের এএসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ভেড়ামারা থানায় গত ৩ জানুয়ারি একটি মামলা দায়ের করেন। যার নং ০২

ধারা:১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩২৩/৩২৬/৩০৭ /৫০৬/৩৪ পেনাল কোড। এরপর থেকেই আসামিদের গ্রেফতার করার লক্ষ্যে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: দেলোয়ার হোসেনের নেতৃত্বে সাঁড়াশি অভিযান শুরু করে ভেড়ামারা থানা পুলিশ। পরে গ্রেফতার করা হয় মওলাহাবাসপুর মহলদারপাড়ার শরীফ মহলদারের পুত্র  বিপ্লব রহমান ওরফে বিপু (৩০), একই এলাকার মৃত ফজলুর রহমানের স্ত্রী মোছাঃ শাহানাজ পারভীন (৫৬) ও মামলার মূল আসামি পলাশের স্ত্রী সন্ধ্যা খাতুনকে(৩০)। পলাশসহ অন্যান্য আসামিদেরকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। 


কুষ্টিয়া

আরও পড়ুন