• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ১০:৩৭
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

শ্রীনগরে কুয়াশায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আরোহী গুরুতর আহত

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
শ্রীনগরে কুয়াশায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আরোহী গুরুতর আহত ই-পেপার/প্রিন্ট ভিউ

মোহাম্মদ ছিবগাতুল্লাহ (শ্রীনগর প্রতিনিধি):

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী গুরুতর আহত হয়েছেন।

রোজ রবিবার ০৪ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০টা ৪৫ মিনিটে শ্রীনগর উপজেলাধীন ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৬৬-৯৬২০) পিছন থেকে একটি অজ্ঞাত গাড়ীর অজ্ঞাতনামা চালকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে মোটরসাইকেল চালক ও আরোহী দু’জনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক মোঃ ইসমাইল-কে মৃত ঘোষণা করেন। আহত আরোহী মোঃ ইমরুল-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরণ করা হয়।

ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং অজ্ঞাত গাড়ীটি শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।


মুন্সীগঞ্জ

আরও পড়ুন