• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , দুপুর ১২:১৫
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিছ ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিছ ইয়াবাসহ ৩ জন গ্রেফতার ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক 

গত ০৫ জানুয়ারি ২০২৬ খ্রি. রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন শিবপুর জাগীরপাড়া কলাহাটাস্থ রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কে রাত ০৮.১০ ঘটিকায় তিনজন মাদককারবারিকে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম ১। মোসাঃ জান্নাতুন ফেরদৌস (২৫) ২। মোঃ রিপন আলী শেখ (২২) ও ৩। মোছাঃ শারমিন আক্তার (২১)। মোসাঃ জান্নাতুন ফেরদৌস রাজশাহী মহানগর কাটাখালী থানার কিসমত কুখুন্ডি বুধপাড়া গ্রামের মোঃ মতিউর রহমানের মেয়ে। মোঃ রিপন আলী শেখ সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার কোনাবাড়ি গ্রামের মৃত আনোয়ার হোসেনের পুত্র এবং মোছাঃ শারমিন আক্তার সিরাজগঞ্জ জেলার একই থানার একই গ্রামের অভিযুক্ত মোঃ রিপন আলী শেখের স্ত্রী।

রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মোঃ দাউদ উজ জামান আকাশ ফোর্সসহ গত ০৫ জানুয়ারি ২০২৬ খ্রি. সন্ধ্যা ০৬.১০ ঘটিকায় পুঠিয়া থানাধীন শিবপুর জাগীরপাড়া কলাহাটাস্থ রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কে চেকপোস্ট ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকাগামী সামিক শিশির পরিবহনে সিট নং-D3, D4 এবং E4 অবস্থানরত যাত্রীদের গতিবিধি ও আচরণ সন্দেহজনক। উক্ত সংবাদের ভিত্তিতে গত ০৫ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত ০৮.১০ ঘটিকায় তাদেরকে গাড়ি থেকে নামিয়ে মহাসড়কের উত্তর পার্শ্বের ফাঁকা জায়গায় অভিযুক্ত মোসাঃ জান্নাতুন ফেরদৌসের দেহ তল্লাশি করে তার পরিহিত পায়জামার ডানপার্শ্বের টেমর হতে সাদা স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় বাদামী বর্ণের গুড়া পদার্থ অবৈধ মাদকদ্রব্য ৫০ গ্রাম হেরোইন ও একটি নীল রঙের এয়ারটাইট প্যাকেটে অবৈধ মাদকদ্রব্য ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করে।

হেরোইন ও ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।


রাজশাহী

আরও পড়ুন