• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ০৯:৪১
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

তাহিরপুর বাজারে এলপিজি গ্যাসের মূল্য ও সরবরাহ পরিস্থিতি মনিটরিংয়ে বিশেষ মোবাইল কোর্ট তিন দোকানিকে ৬ হাজার টাকা জরিমানা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
তাহিরপুর বাজারে এলপিজি গ্যাসের মূল্য ও সরবরাহ পরিস্থিতি মনিটরিংয়ে বিশেষ মোবাইল কোর্ট তিন দোকানিকে ৬ হাজার টাকা জরিমানা ই-পেপার/প্রিন্ট ভিউ

তাহিরপুর প্রতিনিধি :

আজ মঙ্গলবার ০৬ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাহিরপুর বাজার এলাকায় এলপিজি সিলিন্ডার গ্যাসের মূল্য ও যোগান পরিস্থিতি মনিটরিংয়ে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু। অভিযানে তাহিরপুর থানা পুলিশের একটি দল সহযোগিতা প্রদান করে।

অভিযান চলাকালে এলপিজি গ্যাস বিক্রেতারা বাজারে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নেই বলে জানান। তবে নির্ধারিত সরকারি মূল্যের অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অভিযোগে তিনটি দোকানকে মোট ৬,০০০ (ছয় হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় সংশ্লিষ্ট দোকান মালিকদের দোকানে মূল্যতালিকা প্রদর্শন, ফায়ার লাইসেন্স ও ট্রেড লাইসেন্স হালনাগাদ রাখার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নির্ধারিত এলপিজি সিলিন্ডারের হালনাগাদ মূল্য সম্পর্কে বিক্রেতাদের অবহিত করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তা স্বার্থ সংরক্ষণ এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


তাহিরপুর

আরও পড়ুন