• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , সন্ধ্যা ০৭:০৪
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর: ৪ দিনের কর্মসূচি প্রকাশ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের উত্তরবঙ্গ সফর: ৪ দিনের কর্মসূচি প্রকাশ ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার রংপুর।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফরের সূচি প্রকাশ করা হয়েছে। (৬ জানুয়ারি) মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ৪ দিনের কর্মসূচি প্রকাশ করা হয়েছে। 

সেখানে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য উত্তরবঙ্গ সফর করবেন তিনি।

সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারীকৃত ‘আচারণ বিধি’ কোন ক্রমেই লঙ্ঘন করা হবে না বলে জানানো হয়েছে।

১১ জানুয়ারি- ঢাকা সকাল ৯টা থেকে ১০টা, টাঙ্গাইল বেলা ১টা, বিকাল ৩টায় সিরাজগঞ্জ, রাত ৮টায় বগুড়া (রাত্রিযাপন)।

১২ জানুয়ারি- সকাল সাড়ে ১০টা বগুড়া, বেলা ২টা রংপুর (পীরগঞ্জ), রাত ৯টা দিনাজপুর, রাত ১১টা ঠাকুরগাঁও (রাত্রিযাপন)।

১৩ জানুয়ারি- সকাল ১০টা ঠাকুরগাঁও, বেলা দেড়টায় পঞ্চগড়, বিকাল ৪টায় নীলফামারী, সন্ধ্যা ৭টা লালমনিরহাট, রাত ১১টায় রংপুর (রাত্রিযাপন)।

১৪ জানুয়ারি- সকাল ১০টা রংপুর, বেলা ১টা বগুড়া (গাবতলী), রাত ৮টা ঢাকা।


বিএনপি

আরও পড়ুন