• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , রাত ১১:৩০
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

তাহিরপুরে গবাদিপশু ও হাঁস-মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
তাহিরপুরে গবাদিপশু ও হাঁস-মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হতদরিদ্র পরিবারের স্বাবলম্বীতা অর্জনের লক্ষ্যে গবাদিপশু ও হাঁস-মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

 ১৪ জানুয়ারি তাহিরপুর উপজেলার চারটি ইউনিয়নে একযোগে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রশিক্ষণে দরিদ্র ও হতদরিদ্র পরিবারের সদস্যদের গবাদিপশু ও হাঁস-মুরগী পালন পদ্ধতি, রোগবালাই প্রতিরোধ, সুষম খাদ্য ব্যবস্থাপনা, খামার পরিচর্যা এবং আয় বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিব আহমেদ, ডা. হারুনুর রশিদ, কৃত্রিম প্রজনন স্বাস্থ্য কর্মকর্তা মামুনুর রশীদ, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মহসিন খান, ফ্যাসিলিটেটর মনিরাজ শাহ, রফিকুল ইসলাম, রুবেল মিয়া, নাহিদ হাসান, দিন ইসলামসহ সংশ্লিষ্টরা।

ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মহসিন খান জানান, তাহিরপুর উপজেলার তাহিরপুর সদর, বালিজুড়ি, উত্তর বড়দল ও বাদাঘাট—এই চারটি ইউনিয়নের মোট ৫২০ জন হতদরিদ্র পরিবারের সদস্যদের জন্য দুইদিনব্যাপী গবাদিপশু ও হাঁস-মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিব আহমেদ বলেন, উপজেলার সকল ইউনিয়নে জনগণকে মাংস, দুধ ও ডিম উৎপাদনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। তিনি বলেন, ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে হতদরিদ্র পরিবারগুলোর জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত প্রশংসনীয়। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে বাড়িতে সঠিক পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগী পালন করলে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিকভাবেও লাভবান হওয়া সম্ভব।


তাহিরপুর

আরও পড়ুন