• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , রাত ১০:৪৩
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ চারজন আটক

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ চারজন আটক ই-পেপার/প্রিন্ট ভিউ

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এক মানব পাচারকারীসহ চারজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। 

বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বকচর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৩ বিজিবির একটি টহলদল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরআলাতলী ইউনিয়নের বকচর গ্রামে অভিযান চালায়। এ সময় শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনক অবস্থায় অবস্থানকালে মানব পাচারকারী মো. শাহিনসহ চারজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, মানব পাচারকারী মো. শাহিনের সহায়তায় তারা রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে যাওয়ার পরিকল্পনা করছিল। তাদের গন্তব্য ছিল ভারতের চেন্নাই প্রদেশ। অবৈধ সীমান্ত অতিক্রমের প্রস্তুতিকালেই বিজিবির অভিযানে তারা আটক হয়।

আটক ব্যক্তিরা হলেন, মানব পাচারকারী মো. শাহিন (গ্রাম: বকচর, চাঁপাইনবাবগঞ্জ), মো. তারাজুল ইসলাম (রংপুর), মো. শফিকুল ইসলাম মুন্না (রাজশাহী) এবং মো. মিজানুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ)। বিজিবি জানায়, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় মানব পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


চাঁপাইনবাবগঞ্জ

আরও পড়ুন