ই-পেপার/প্রিন্ট ভিউ
শেখ মারুফ হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনাইটেড ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪ টায় রতনপুর ফুটবল মাঠে ৪ দলীয় দুই লক্ষ টাকার নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় পিডিকে মিতালী সংঘ বনাম সাতক্ষীরা রসুলপুর ক্রীড়া সংস্থার মধ্যে খেলার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন গরীবের ডাক্তার নামে খ্যাত সাতক্ষীরা ৩ কালীগঞ্জ -আশাশুনি আসনের স্বতন্ত্র প্রার্থী ডা: মোঃ শহিদুল আলম।এ সময় সাথে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহাদাত হোসেন, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আজিজুর রহমানসহ তার সফর সঙ্গী। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রতনপুর ইউনাইটেড ক্লাবের সাধারণ সম্পাদক ও রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন।
প্রধান অতিথি বক্তব্য বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের সৃজনশীলতা বাড়ায়।
এ ধরনের টুর্ণামেন্ট তরুণদের সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা যেমন প্রয়োজন, ঠিক তেমনি ক্রীড়া তরুণদের শৃঙ্খলাবোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে।
খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দর্শকদের মাতিয়ে তুলেন দুর্দান্ত পারফরম্যান্সে। উচ্ছ্বাসে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। শেষ পর্যন্ত সরাসরি টাইব্রেকারে কদমতলা পি ডি কে মিতালী সংঘকে ১ গোলে হারিয়ে সাতক্ষীরা রসুলপুর ফুটবল একাদশ ফাইনালার খেলার গৌরব অর্জন করেন।
খেলাটি পরিচালনা করেন আন্তর্জাতিক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, সহকারী ছিলেন সৈয়দ মমিনুর রহমান ও মুর্শিদ এলাহী বাবু।
খেলাটি ধারা বর্ণনায় ছিলেন জাতীয় ধারাভাষ্যকর ইসমাইল হোসেন মিলন।
এই প্রীতি ফুটবল ম্যাচে এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ ছড়িয়ে দেয় এবং সামাজিক সচেতনতার এক দৃষ্টান্ত স্থাপন করেন।