ই-পেপার/প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার রংপুর।
আজ (২৬ জানুয়ারি) সোমবার সকালে গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।
ওই মামলায় আজ সকালে অভিযান চালিয়ে উপজেলার বাগদাহ এলাকা থেকে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- উপজেলার কাটাবাড়ী গ্রামের সহোদর ভাই নুরুজ্জামান (৩৫), মানিক (২০), একই এলাকার হাবিবুর রহমান (৪০), সুজন (৪২), সামিউল (২০) ও তাজুল ইসলাম (৩৫)।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, (২৫ জানুয়ারি) রবিবার রাতে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও কাটাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে তার বাড়ি থেকে পুলিশ আটক করতে গেলে তারা পুলিশের ওপর হামলা করে। এতে ২ জন পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন আহত হন।
তিনি আরও বলেন, এ ঘটনায় সোমবার সকালে পুলিশের পক্ষে মামলা দায়ের করা হয় ও অভিযুক্ত ৬ জনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।