ই-পেপার/প্রিন্ট ভিউ
বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ প্রতিনিধি ঃ
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির একাংশ সংবাদ সম্মেলনের মাধ্যমে সেচ্ছায় পদত্যাগ করেন।
২৬ জানুয়ারি সোমবার বিকালে বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত পদত্যাগ পত্র পাঠ করেন বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য বুরহান উদ্দিন। উক্ত পদত্যাগ পত্রে উপস্তিত থেকে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য সুকেশ চন্দ্র দেবনাথ, উছমান গনী, ধনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহব্বায়ক, জাকির হোসেন, বাদাঘাট ( দঃ) ইউনিয়ন বিএনপির যুগ্ম আহব্বায়ক, বকুল মিয়া, সলুকাবাদ ইউনিয়ন বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য, বুরহান উদ্দিন, ফতেপুর ইউনিয়ন বিএনপির আহব্বায়ক কমিটর সদস্য, মুজ্জাম্মিল হক,বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের সদস্য আবুল হোসেন।
বক্তারা উল্লেখ করেন যে, সুনামগঞ্জ জেলা বিএনপির প্রার্থীর নির্বাচনী প্রচারনায় এবং দলীয় সাংঘঠনিক কাজে আমাদের উপেক্ষা করা হয়। একটি মহল আমাদের বিরুদ্ধে মিত্যা প্রভাকান্ডা রটাচ্ছে। আমরা আমাদের আত্ব সম্মানের ভয়ে বিএনপির উক্ত পদ থেকে পদত্যাগ করতে বাঁদ্য হলাম।