• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , রাত ১০:৩৬
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

নড়াইলে মোটরসাইকেল ও নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ১.

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
নড়াইলে মোটরসাইকেল ও নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ১. ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া উপজেলায় মোটরসাইকেল নসিমন মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো.সাগর মোল্যা (২০) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৮ জানুয়ারি) ভোররাতে ঢাকার একটি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে লোহাগড়া উপজেলার উপজেলার লাহুড়িয়া-লোহাগড়া সড়কের মাকড়াইল পুরাতন বাস স্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ও মোটরসাইকেল চালক সাগরের বন্ধু ইমরান গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। 

 মৃত, মো.সাগর মোল্যা লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের উসমান মোল্যার ছেলে এবং আহত ইমরান একই গ্রামের আরজান এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সাগর ও ইমরান নামে দুই বন্ধু মোটরসাইকেল যোগে লোহাগড়ার দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে লাহুড়িয়া-লোহাগড়া সড়কের মাকড়াইল পুরাতন বাস স্টান্ড এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সাথে তাদের মোটরসাকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ইমরান ও পেছনে থাকা আরোহী তার বন্ধু সাগর গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাগর কে ঢাকায় এবং ইমরানকে যশোরে নেয়ার পরামর্শ দেন। পরে সাগরকে ঢাকায় নেয়া হলে সেখানে চিকিৎসারত অবস্থায় বুধবার ভোর রাতে সে মারা যান। এদিকে ইমরানের অবস্থাও আশংকাজনক হওয়ায় যশোরে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


নড়াইল

আরও পড়ুন