ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার (২৮ জানুয়ারী) বিকেলে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের লউঘাটা-মধ্যেপাড়া যুব সমাজের আয়োজনে খোলা মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, বগুড়া, নাটোর, রংপুর, দিনাজপুর সহ বিভিন্ন জেলা থেকে ঘোড়া নিয়ে আসেন অংশগ্রহণকারীরা। প্রায় অর্ধশত ঘোড়া পর্যায়ক্রমে এ খেলায় অংশ নেয়। খোলা মাঠে আয়োজকরা রশি বেঁধে একটি নির্দিষ্ট সীমা তৈরি করেন। আর সেখানেই কয়েকপাক দৌড়ে অংশ নেয় তারা। আর তাদের ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে জড়ো হয় হাজারো মানুষ।
খেলা দেখতে আসা দর্শনার্থীরা জানান, গ্রামাঞ্চলের মানুষ খুব একটা বিনোদনের সুযোগ পায় না। এমন আয়োজন সত্যিই মানুষকে মুগ্ধ করে। পরিবার-পরিজন নিয়ে খোলা মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখার মধ্যে অন্য রকম মজা পান তারা। নানা রঙয়ের ছোট-বড় ঘোড়া দেখে শিশুরাও আনন্দিত হয়। এমন আয়োজন সবসময় হলে বাড়তি বিনোদন পাবে গ্রামাঞ্চলের মানুষ।
ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়া বিভিন্ন জেলার ঘোড়ার সাওয়ারীরা জানান, শুধু টাকার জন্য প্রতিযোগিতায় অংশ নেন না তারা। সাধারণ মানুষদের বিনোদিত করার পাশাপাশি নিজেরাও আনন্দ পান। এটা তাদের কাছে নেশার মতো। মানুষকে আনন্দ দিতে পেরে তারাও খুশি হন।
আয়োজক কমিটির সভাপতি ধাইনগর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান সাদিকুল ইসলাম জানান, এ ধরনের আয়োজনের উদ্দেশ্য মানুষকে বিনোদন দেয়া। সেই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সমাজকে এগিয়ে নেয়া। আগামীতে আরও ব্যাপক পরিসরে আয়োজনের পরিকল্পনার কথাও জানান তারা।
তিন ঘণ্টার এ প্রতিযোগিতায় প্রথম হয় গোমস্তাপুর উপজেলার যাতাহারা এলাকার ঘোড়ার সাওয়ারি ইয়াকুব আলীর ঘোড়া। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ শরিফুল ইসলাম।
পরে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এ ও বি গ্রুপের বিজয়ীর হাতে প্রথম পুরস্কার টিভি ও অন্য বিজয়ীদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেন।