• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , রাত ১০:০৫
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

যুক্তরাজ্য প্রবাসী শাহ বাবলু হোসেনের উদ‍্যোগে শিক্ষা উপকরণ ও প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
যুক্তরাজ্য প্রবাসী শাহ বাবলু হোসেনের উদ‍্যোগে শিক্ষা উপকরণ ও প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান ই-পেপার/প্রিন্ট ভিউ

 নিজস্ব প্রতিবেদক, ২৯শে জানুয়ারী ২০২৬ঃ মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের ত্রৈলোক্য বিজয় পীর বাড়ি পরিবারের মানবসেবী, মেধাবী সন্তান, যুক্তরাজ্য প্রবাসী, আজমানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও দাতা সদস্য শাহ বাবলু হোসেনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ এবং প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানটি দুপুর ১২টায় আজমানী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষক মো. শফিকুর রহমান ও সঞ্জালনা করেন সাবেক ছাত্র ম‍্যানেজিং কমিটির সদস্য (সাবেক)মো. সেলিম আহমেদ ও শিক্ষক মো. আবদুল্লাহ আল মামুন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক মো. আবু সুপিয়ান, শিক্ষক অনন্ত কুমার পাল, শিক্ষক আ: আহাদ, শিক্ষক রাজ কুমার পাল, শিক্ষক মিসেস সামছুন নাহার বেগম , আজমানী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ মৌলদ আহমদ , অভিভাবক শিক্ষক সমিতির (পিটিএ) সভাপতি মো. জোসেফ আলী চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন শাহ বাবলু হোসেন, শিক্ষক শফিকুল ইসলাম মিলন, অভিভাবক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জোসেফ আলী চৌধুরী, শিক্ষক রাজ কুমার পাল, শিক্ষক অনন্ত কুমার পাল, শিক্ষিকা বীণা রানী বর্মণ অধ‍্যক্ষ মৌলদ আহমদ এবং প্রাক্তন প্রধান শিক্ষক আবু সুপিয়ান। সভাপতি শফিকুর রহমান এর বক্তব্যের পর শাহ বাবলু হোসেন প্রায় একশত শিক্ষার্থীর হাতে একটি রজনীগন্ধা ফুল,একটি স্কুল ব্যাগ, একটি কলম সহ শিক্ষা উপকরণ তুলে দেন, এছাড়াও আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজ এর সাবেক ও বতর্মান সকল শিক্ষক শিক্ষিকা সবাইকে শাহ বাবলু হোসেন নামাজের জায় নামাজ ও সাল দিয়ে সম্মানা প্রদান করেন। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক এবং ছাত্র /ছাত্রী বৃন্দ সহ অতিথিরা উপস্থিত ছিলেন।


মৌলভীবাজার

আরও পড়ুন