• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ১০:৩৪
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মৌলভীবাজারে দৈনিক গণমুক্তি ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মৌলভীবাজারে দৈনিক গণমুক্তি ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ই-পেপার/প্রিন্ট ভিউ

মো: জোসেপ আলী চৌধুরী:

দৈনিক গণমুক্তি পত্রিকার ৫৩তম বর্ষপূর্তী উপলক্ষে ৩০ জানুয়ারি ২০২৬ ইংরেজি রেজ শুক্রবার মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের কার্যালয়ে বিকেল ০৪ ঘটিকায় দৈনিক গণমুক্তি মৌলভীবাজার জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদার এর সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস ইউকে এর হেড অব নিউজ মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি জনাব খালেদ চৌধুরী তিনি বলেন যে সময় গণমুক্তি প্রকাশিত হয় ১৯৭২ ইংরেজি সেই সময় ও পরিবেশ ছিলো খুব কঠিন অনেক লড়াই সংগ্রাম করে আজ তার ধারা অব্যাহত রেখে ৫৩তম বর্ষপূর্তী পালন

করছে। আমি আজ খুবই আনন্দিত দৈনিক গণমুক্তি নিয়ে কথা বলার সাহস আমার নেই, তিনি গণমুক্তি পরিবারের সকলকে ন্যায় নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান এবং গণমুক্তির সমৃদ্ধি কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি জাতীয় দৈনিক নয়াবঙ্গবাজার পত্রিকার মৌলভী বাজার জেলা প্রতিনিধি সাংবাদিক মো: জোসেপ আলী চৌধুরী অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক,ও আমাদের কন্ঠ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি, সাংবাদিক মশাহিদ আহমদ, সাংবাদিক ফরিদুল ইসলাম ফরহাদ, সাংবাদিক রিপন আহমদ, সাংবাদিক তাওহিদ ইসলাম, সাংবাদিক বিকাশ দাশ, সাংবাদিক মাঈনুল হক, সাংবাদিক মোঃ পাপ্পু মিয়া সাংবাদিক ও প্রকৌশলী গোবিন্দ গোস্বামী মানবাধিকার কর্মী জয়নাল আবেদীন, এপিপি ভুমি কমিশনার রিপন মিয়া ও ইকবাল হোসেন পাভেল


মৌলভীবাজার

আরও পড়ুন