ই-পেপার/প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার রংপুর।
জাতীয় সাংবাদিক সংস্থা ( সরকারী নিবন্ধন সংখ্যা ৯৫০৭৪) এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব ও রংপুর বিভাগ সভাপতি আশরাফ খান কিরণ গত ৩১ জানুয়ারী লালমনিরহাট জেলায় সাংগঠনিক সফর করেছেন। শনিবার বার বিকেল ৩ টায় তিনি লালমনিরহাট পৌছালে জেলা কমিটির সভাপতি মো: আবু ছালেক ফিরোজ ও সাধারন সম্পাদক মো: আলী হোসেন তাঁকে স্বাগত জানান।
পরে জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগ দেন।
এসময় তাঁর সাথে ছিলেন রংপুর বিভাগীয় কমিটির সহ সভাপতি মো: আব্দুর রহমান এবং সাধারন সম্পাদক মো: তারেক বাপ্পী,যুগ্ম সম্পাদক মো; জাকির হোসেন সুজন, সুজা উদ্দিন সরকার সুয়েজ।
উক্ত মতবিনিময়কালে লালমনিরহাট জেলা কমিটির মো: নজরুল ইসলাম, মো: সুমন আহমেদ সিহাত সহ জেলা ও ৫ উপজেলা কমিটির নেতৃবৃন্দ তাদের সাংগঠনিক প্রস্তাবনা উপস্থাপন করেন।
আশরাফ খান কিরণ তার বক্তব্যে জাতীয় সাংবাদিক সংস্থার সকল সদস্যগনকে নিরপেক্ষভাবে সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিশীল পেশাদারিত্বের পরিচয় দেয়ার আহবান জানান।
এ সময় ঢাকা থেকে অনুমোদনকৃত কমিটির কাগজপত্র ও কেন্দ্রীয় সম্মেলনের স্যুভেনিয়র, স্টিকার জেলা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে তুলে দেন।
উল্লেখ্য, এর আগে তিনি ২৫ জানুয়ারী রবিবার বেলা ৩টায় পঞ্চগড় সফরের মধ্য দিয়ে রংপুরের ৮ জেলার সাংগঠনিক সফর শুরু করেন এবং ইতোমধ্যে ঠাকুরগাঁও, দিনাজপুর জেলা কমিটির সঙ্গে মতবিনিময় করেছেন।