• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , দুপুর ০১:০৭
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মদসহ তিনজন আটক

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মদসহ তিনজন আটক ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিনিধি :

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জ থানাধীন ৪নং ইছাকলস ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জুগিরগাঁও এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিলেটগামী একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধারসহ তিনজনকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, তল্লাশিকালে সিএনজির ভেতর থেকে ৯৪ বোতল AC Black (৩৭৫ মিলি), ৫৭০ বোতল Officer’s Choice (১৮০ মিলি), ৪৮ বোতল Ice Vodka (৩৭৫ মিলি) ও ৯৬ বোতল McDowell’s No-1 Luxury (৩৭৫ মিলি) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মোট সংখ্যা ৮০৮ বোতল, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকা।

এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। সিএনজিটির ইঞ্জিন নম্বর AZZWGH84388 এবং চেসিস নম্বর MD2A27AZ4GWH76009। জব্দকৃত যানটির আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।

আটককৃতরা হলেন— মোহাম্মদ ওয়ারিস আহমেদ (৩২), পিতা- নাঈম উদ্দিন; জয়নাল আবেদীন (২৮), পিতা- আহাদ আলী; ও মো. সোহেল আহমদ (২৭), পিতা- আব্দুর রব। তারা সবাই পোটামারা গ্রামের বাসিন্দা। থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট।

এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) তফসিল ২৪(গ)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম খান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


কোম্পানীগঞ্জ

আরও পড়ুন