• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ০৯:৩০
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

প্রশিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষে চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত,

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
প্রশিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষে চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত, ই-পেপার/প্রিন্ট ভিউ

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

একটাই লক্ষ্য হতে হবে দক্ষ, দক্ষতায় সমৃদ্ধি এই স্লোগানকে সমানে রেখে প্রশিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষে চাঁপাইনবাবগঞ্জে চাকুরী মেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট নিজস্ব ক্যাম্পাসে বিশ্ব ব্যাংকের সহায়তায় এ্যাসেট প্রকল্পর আওতায় এই চাকুরী মেলার আয়োজন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মো. আব্দুল ওয়াহেদ প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই চাকুরী মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। দিনব্যাপি এই চাকুরী মেলায় ১৩টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। চাকুরী প্রত্যাশীদের সরাসরি ইন্টারভিউ ও ভাইভা গ্রহণ করেন অংশগ্রহণকারী কোম্পানি গুলোর প্রতিনিধিরা।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মো, আব্দুল খালেক তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. ওমর ফারুক, প্রাণ গ্রুপের ম্যানেজার এ্যাডমিন মো. মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক ফয়সাল আজম অপু প্রমূখ।

এদিকে চাকুরী মেলার উদ্বোধনের পর চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটে নতুন বাংলাদেশ বিনির্মাণে কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পকারখানার ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।


চাঁপাইনবাবগঞ্জ

আরও পড়ুন