• ঢাকা
  • শনিবার , ৭ মার্চ ২০২৬ , সকাল ১১:৩৭
  • ২৩ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

জামায়াত প্রার্থী বোরকা বানিয়েছে, নকল ব্যালট ছাপিয়েছে: দাবি বিএনপির প্রার্থী শামসুজ্জামান শামু

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
জামায়াত প্রার্থী বোরকা বানিয়েছে, নকল ব্যালট ছাপিয়েছে: দাবি বিএনপির প্রার্থী শামসুজ্জামান শামু ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার রংপুর।

আজ (৯ ফেব্রুয়ারি) সোমবার দুপুর ১২টার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে দলের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে এসে গণমাধ্যম কর্মীদের কাছে

রংপুর-৩ (সদর) আসনে জামায়াত প্রার্থী মাহবুবার রহমান বেলাল ডুপ্লিকেট ব্যালট ছাপিয়ে নির্বাচনের দিন ব্যালট বাক্স ভর্তি করার চক্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন একই আসনে বিএনপি প্রার্থী শামসুজ্জামান শামু।

রংপুর-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থী শামসুজ্জামান শামু বলেন, ১১ দলের প্রার্থী বোরকা বানিয়েছে শত শত শুধুমাত্র জাল ভোট দেওয়ার জন্য। তাদের মহিলা ক্যাডারদের জড়ো করেছে। শুধু তাই নয়, ভোটারদের ভোটার তালিকার নম্বর সরবরাহ করার নামে ১ হাজার টাকা করে দিচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য। তারা টাকা দিয়ে ভোট কেনার চক্রান্ত করছে।

তিনি গণমাধ্যম কর্মীদের এ বিষয়ে ভূমিকা নেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে প্রশাসনকে কঠোর নজরদারি করার দাবি জানান।

এ বিষয়ে সোমবারই রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেবেন বলে জানান।

তিনি গণমাধ্যম কর্মীদের এ বিষয়ে ভূমিকা নেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে প্রশাসনকে কঠোর নজরদারি করার দাবি জানান।

রংপুর-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থী শামু বলেন, রংপুর সিটি করপোরেশন ও সদরের ৫টি ইউনিয়ন নিয়ে রংপুর-৩ (সদর) আসন। দীর্ঘ ৪০ বছর এ আসনে যে দলের প্রার্থী জনগণকে ধোঁকা দিয়ে ভোট নিয়েছে- এরপর ঢাকায় গিয়ে বিলাসী জীবন যাপন করছে। ওরা শুধু নির্বাচনের সময় আসে সস্তা সেন্টিমেন্ট দেখিয়ে ভোট নেওয়ার পাঁয়তারা করে। কিন্তু এবার জনগণ তাদের সব জেনে গেছে।

এ বিষয়ে সোমবারই রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেবেন বলে জানান।


সারাবাংলা

আরও পড়ুন