• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ১০:৩৬
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কুমিল্লা-১ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী ড. খন্দকার মোশাররফ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
কুমিল্লা-১ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী ড. খন্দকার মোশাররফ ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ-

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা সাবেক সফল মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। ‘ধানের শীষ’ প্রতীকে ৪৯ হাজার ৮০৬ ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ আসনের ১৪৫টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফলে ড. খন্দকার মোশাররফ হোসেন মোট ১ লাখ ৪০ হাজার ৩০৫ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী মোঃ মনিরুজ্জামান বাহলুল 'দাঁড়িপাল্লা' প্রতীকে তিনি পেয়েছেন ৯০ হাজার ৪৯৯ ভোট।

দাউদকান্দি উপজেলার ১০৭টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, সেখানে ধানের শীষ প্রতীকে ড. খন্দকার মোশাররফ হোসেন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩৯৪ ভোট। অপরদিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ মনিরুজ্জামান বাহলুল পেয়েছেন ৭৩ হাজার ৩৩৯ ভোট।

মেঘনা উপজেলার ৩৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ড. খন্দকার মোশাররফ হোসেন পেয়েছেন ৩৮ হাজার ৯১১ ভোট। একই উপজেলায় তাঁর প্রতিদ্বন্দ্বী মোঃ মনিরুজ্জামান বাহলুল পেয়েছেন ১৭ হাজার ১৬০ ভোট। মেঘনায় ধানের শীষ প্রতীক ২১ হাজার ৭৫১ ভোটে এগিয়ে থাকে।

ড. খন্দকার মোশাররফ হোসেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য। তিনি এর আগে ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬, জুন ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ থেকে ১৯৯৬ মেয়াদে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। একই সময়ে স্বল্প মেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেন। পরে ২০০১ থেকে ২০০৬ মেয়াদে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।


ফলাফল

কুমিল্লা

সংসদ নির্বাচন-২০২৬

আরও পড়ুন