• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , সকাল ১১:৪৩
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৯ বিজিবি'র অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ সহ আটক-১

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৯ বিজিবি'র অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ সহ আটক-১ ই-পেপার/প্রিন্ট ভিউ

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) একটি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ ও ০১ সিএনজিসহ ০১জনকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯ টার সময় সোনামসজিদ বিওপি’র একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার কয়লাবাড়ী গ্রামস্থ নতুন ট্রাক টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করে। 

উক্ত অভিযানে টহল দল ০১ জন আসামী মোঃ ফরিদ (৪৫), পিতা-মৃত আব্দুল জব্বার, গ্রাম-চককৃর্ত্তি, পোষ্ট-কানসাট, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ফেন্সিডিল এর বিকল্প ৭৮ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ এবং ০১টি সিএনজি (TVS) সহ আটক করতে সক্ষম হয়। বিজিবি’র পক্ষ হতে আটক আসামীর বিরুদ্ধে মামলা করতঃ নেশাজাতীয় সিরাপ এবং সিএনজি শিবগঞ্জ থানায় হস্তান্তরের কাজ চলমান। 

প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত ০৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে এ যাবৎ ৩,১০০ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে। 

 মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


চাঁপাইনবাবগঞ্জ

আরও পড়ুন