• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , দুপুর ০১:০৬
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

যশোর বেনাপোল থেকে আলোচিত হালুয়ারগাঁও হত্যা মামলার ২ আসামি সুনামগঞ্জ পুলিশের হেফাজতে

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
যশোর বেনাপোল থেকে আলোচিত হালুয়ারগাঁও হত্যা মামলার ২ আসামি সুনামগঞ্জ পুলিশের হেফাজতে ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক: 

আলোচিত হালুয়ারগাঁও “আবু হানিফা” হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে যশোরের বেনাপোল থানা এলাকা থেকে আটক করে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভারত যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পার হওয়ার সময় সন্দেহভাজন হিসেবে দুই ব্যক্তিকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাদের কাগজপত্র যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া যায়—তারা আপন দুই ভাই এবং সুনামগঞ্জের আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

এ ঘটনার পর বেনাপোল থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে তাদের সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন। ভিডিও বার্তায় তিনি জানান, হত্যা মামলার দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় সুনামগঞ্জে আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পুলিশ আরও জানায়, আটক দুই আসামির বিরুদ্ধে আদালতে রিমান্ড আবেদন করা হতে পারে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করছে তদন্ত সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, হালুয়ারগাঁও এলাকায় আবু হানিফা হত্যা মামলাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। অবশেষে দেশত্যাগের চেষ্টাকালে তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলেন।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার পক্ষ থেকে শিগগিরই বিস্তারিত প্রেস ব্রিফিং দেওয়া হতে পারে বলে জানা গেছে।


সুনামগঞ্জ

পুলিশ

আরও পড়ুন