• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , রাত ১১:০৫
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

তাহিরপুরে অবৈধ কাঠ ও ইঞ্জিন চালিত নৌকা উদ্ধার, গ্রেফতার-৩

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
তাহিরপুরে অবৈধ কাঠ ও ইঞ্জিন চালিত নৌকা উদ্ধার, গ্রেফতার-৩ ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক 

সুনামগঞ্জের তাহিরপুর থানার নিয়মিত অভিযানে তিন জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় দুইটি পুরাতন কাঠের তৈরি ইঞ্জিন চালিত সেইভের নৌকা জব্দ করা হয়েছে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম জানান, গত ১৭ ফেব্রুয়ারি এসআই হাফিজুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধৃত আসামীরা হলেন উপজেলায় হোসেনপুর গ্রামের মোঃ হারিছ এর ছেলে মোঃ রতন মিয়া, ও উপজেলার আমবাড়ি গ্রামের মোঃ আব্দুল খালেকের ছেলে রাসেল মিয়া, এবং সোনাপুর গ্রামের আব্দুর রউফ এর ছেলে মোঃ মনির। 

অফিসার ইনচার্জ আরও জানান, গ্রেফতারকৃত আসামীরা নিয়মিত মামলার এজাহারনামীয় এবং উদ্ধারকৃত নৌকাগুলো অবৈধ কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতের নির্দেশে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে অবৈধ কাঠ ও পরিবেশ বিরূপ কার্যক্রম বন্ধে উদ্যোগ অব্যাহত থাকবে।


তাহিরপুর

সুনামগঞ্জ

আরও পড়ুন