• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ১০:১১
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

দেশের বিভিন্ন জেলায় লেবুর দামে আগুন, এক হালি ২০০ টাকা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
দেশের বিভিন্ন জেলায় লেবুর দামে আগুন, এক হালি ২০০ টাকা ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার,

রমজানের আগেই দেশের বিভিন্ন জেলায় লেবুর দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। চট্টগ্রামের বাজারে এক হালি লেবু ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ঢাকা, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশালের বাজারেও একই চিত্র লক্ষ্য করা গেছে।

বিক্রেতারা বলছেন, সরবরাহ কম এবং রমজানে চাহিদা বাড়ার আশায় চাষি ও পাইকাররা লেবু মজুত রেখেছেন। ছোট লেবুর হালি সাধারণত ৬০–৮০ টাকা হলেও বড় ও মাঝারি লেবুর দাম ১২০–২০০ টাকার মধ্যে উঠেছে।

ক্রেতারা অভিযোগ করছেন, হঠাৎ দাম বৃদ্ধিতে নিম্নআয়ের মানুষ প্রভাবিত হয়েছেন। বাজারে অপরিপক্ব লেবু ছাড়া বিকল্প কম থাকায় বাধ্য হয়ে ক্রেতারা দাম মেনে লেবু কিনতে বাধ্য হচ্ছেন।

বাজার বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের নজরদারি না থাকলে রমজানজুড়ে লেবুর দাম আরও বাড়তে পারে। প্রশাসনের উচিত দ্রুত তদারকি ও নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া।


সারাবাংলা

আরও পড়ুন