ই-পেপার/প্রিন্ট ভিউ
শেখ মারুফ হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে এবং আইসিটি কর্মকর্তা হেমেন্দ্র নাথ মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম (বাবু), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা জুয়েল হোসেন এবং উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। আলোচনা সভায় ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরে বক্তারা বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল এক ঐতিহাসিক অধ্যায়। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও বক্তব্যে রাখেন সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, উপজেলা জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর সাইফুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেদওয়ান ফেরদাউস রনি এবং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।