• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ০৮:৫৩
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

তাহিরপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ দোকানে ৭ হাজার টাকা জরিমানা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
তাহিরপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ দোকানে ৭ হাজার টাকা জরিমানা ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক 

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত থাকছে উম্মে কুলসুম সুপ্তি'র প্রতিবেদনে 

শনিবার ২১ ফেব্রুয়ারি বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত সুনামগঞ্জের তাহিরপুর বাজারে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু । এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করে তাহিরপুর থানা পুলিশের সদস্যবৃন্দ।

অভিযানকালে বাজারের বিভিন্ন কাঁচাবাজার, ডিম-মাংস, মুদি ও ফলের দোকান পরিদর্শন করা হয়। পরিদর্শনে মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় এবং পণ্য ক্রয়ের রশিদ প্রদর্শন করতে না পারাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে ৬টি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ও কৃষি বিপণন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মোট ৭,০০০ (সাত হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের মূল্যতালিকা সুস্পষ্টভাবে প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্যসামগ্রী দ্রুত অপসারণ, পণ্য ক্রয়ের বৈধ রশিদ সংরক্ষণ এবং আসন্ন পবিত্র রমজান মাসে ক্রেতাদের স্বস্তি দিতে নির্ধারিত দামে পণ্য বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


তাহিরপুর

সুনামগঞ্জ

আরও পড়ুন