• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ০৯:৪৮
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে ভ্যান-ট্রাকের সংঘর্ষে নিহত-১

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে ভ্যান-ট্রাকের সংঘর্ষে নিহত-১ ই-পেপার/প্রিন্ট ভিউ

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জে ভ্যানের সাথে ট্রাকের সংঘর্ষে চালক নিহত হয়েছেন। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইফতারের পূর্ব মুহুর্তে শিবগঞ্জের ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের সামনে রশিকনগর এলাকায় এই দুঘর্টনা ঘটে।

নিহত ব্যক্তি হচ্ছেন শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের আব্বাস বাজার এলাকার লিয়াকত আলী (৬০)। তিনি মৃত ভাদু মিস্ত্রির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিয়াকত আলী সোমবার ইফতারের পর কানসাট থেকে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে অপরদিক থেকে আসা একটি ড্রাম ট্রাক তার ভ্যানগাড়িতে ধাক্কা দেয়। এসময় তিনি চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির। এ ঘটনা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।


চাঁপাইনবাবগঞ্জ

আরও পড়ুন