• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , রাত ১০:৪৫
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সুনামগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান, ৫ জনের কারাদণ্ড

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
সুনামগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান, ৫ জনের কারাদণ্ড ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জের তত্ত্বাবধানে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জের সমন্বয়ে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানটি সুনামগঞ্জ সদর থানাধীন বড়পাড়া, নতুনপাড়া, মল্লিকপুর, ওয়েজখালী, ইকবালনগর ও নিয়ামতপুর এলাকায় পরিচালিত হয়।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন— ১। জামালগঞ্জ উপজেলার উলুকান্দি গ্রামের সমর তালুকদারের ছেলে, সাগর তালুকদার (২৪)।২। সুনামগঞ্জ সদর উপজেলার পশ্চিম নতুনপাড়া গ্রামের ফানু নাগের ছেলে, রুপন নাগ (৩৪)।৩। সুনামগঞ্জ সদর উপজেলার আরপিননগর গ্রামের মৃত নরেশ চন্দ্র রায়ের ছেলে, স্বপ্নন কুমার রায়।৪। বিশ্বম্ভরপুর উপজেলার শ্যামারকান্দি গ্রামের গৌসুল উদ্দিনের ছেলে, গোলাম রব্বানী (৪০)।৫। বিশ্বম্ভরপুর উপজেলার দূভলারচর গ্রামের মৃত হারুস উদ্দিনের ছেলে, মোঃ নাছির উদ্দিন (৩৫)।

অভিযানকালে আসামীদের নিকট থেকে ১ পিস ইয়াবা ও ৩৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়, যা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

মাদক সেবনের অপরাধে: সাগর তালুকদারকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রুপন নাগকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। স্বপ্নন কুমার রায়, গোলাম রব্বানী ও মোঃ নাছির উদ্দিনকে প্রত্যেককে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড (মোট ৩০০ টাকা) প্রদান করা হয়। পরবর্তীতে দণ্ডপ্রাপ্ত আসামীদের মোবাইল কোর্টের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জের পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবির এবং উপ-পরিদর্শক মোঃ আতাউর রহমান সজীব।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সুনামগঞ্জের উপপরিচালক মোঃ আবুল হোসেন জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সুনামগঞ্জ

অপরাধ

আরও পড়ুন