• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , রাত ১০:০১
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সুনামগঞ্জের তাহিরপুরে ১১ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১ জন।

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
সুনামগঞ্জের তাহিরপুরে ১১ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১ জন। ই-পেপার/প্রিন্ট ভিউ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট এলাকায় অভিযান চালিয়ে ১১ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত ২৪ ফেব্রুয়ারি সাড়ে বারোটার দিকে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ রিপন উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ লালঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১১ বোতল Officer’s Choice Blue Pure Grain Whisky (১৮০ মিলি) (মেইড ইন ইন্ডিয়া) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৬,৬০০/- (ছয় হাজার ছয়শত) টাকা।

এ সময় পুলিশ মোঃ জসীম মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তিনি তাহিরপুর উপজেলার লালঘাট গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মোঃ মফিজ উদ্দিন ও মাতা জোহরা খাতুন।

এ ঘটনায় এসআই মোঃ রিপন উদ্দিন বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করলে তাহিরপুর থানায় মামলা রুজু হয়। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম। তিনি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।


তাহিরপুর

সুনামগঞ্জ

পুলিশ

আরও পড়ুন