• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ০৮:৫৪
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মুন্সীগঞ্জে সদর হাসপাতাল পরিদর্শনে জেলা প্রশাসক।

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মুন্সীগঞ্জে সদর হাসপাতাল পরিদর্শনে জেলা প্রশাসক। ই-পেপার/প্রিন্ট ভিউ

মুন্সীগঞ্জ প্রতিনিধি মো রিয়াদ হোসেন:

মুন্সীগঞ্জ সদর হাসপাতালের সেবা কার্যক্রম বেগবান করতে ও সেবা কার্যক্রম উন্নয়নে সদর হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলার ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বুধবার দুপুর ১২টা থেকে প্রায় তিনটা পর্যন্ত এ পরিদর্শন কার্যক্রম সম্পূর্ণ করেন।

পরিদর্শনকালে তিনি মুন্সীগঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর নির্ধারিত স্থান ঘুরে দেখেন এবং হাসপাতালের সার্বিক পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যালোচনা করেন। একই সঙ্গে বহির্বিভাগ ও জরুরি বিভাগে নিয়মিত সেবা কার্যক্রম, প্রসূতি ও শিশু বিভাগে রোগীর চাপ, অনুমোদিত পদের বিপরীতে শূন্যপদের সংখ্যা এবং সামগ্রিক সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মুন্সীগঞ্জ-এর তত্ত্বাবধায়ক ডাঃ আহাম্মদ কবীর, সিভিল সার্জন ডাঃ কামরুল জমাদ্দার, মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান প্রমুখ।


মুন্সীগঞ্জ

আরও পড়ুন