ই-পেপার/প্রিন্ট ভিউ
সিলেট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট থানা পুলিশ বিশেষ অভিযানে এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এএসআই (নিঃ) আজদু মিয়া সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাতে থানাধীন বাউরভাগ ১ম খন্ড এলাকায় গ্রেফতারি অভিযান পরিচালনা করেন। অভিযানে কানাইঘাট সিআর-৯৯/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ ছয়ফুল আলম (৩৫), পিতা-আলী আহমদ, সাং-বাউরভাগ ১ম খন্ড, থানা-কানাইঘাট, জেলা-সিলেটকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ পুলিশ সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও আদালতের পরোয়ানা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।