• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ০৯:৪৫
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাটে ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাটে ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার বাদাঘাট সরকারি কলেজ, বাদাঘাট ইউনিয়ন ও উত্তর বড়দল ইউনিয়ন ছাত্রদলের যৌথ উদ্যোগে রোববার ২ মার্চ, ১১ রমজান এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ছাত্রনেতা-কর্মী ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯০’র দশকের সাবেক ছাত্রনেতা ও তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী এস এম মাহবুব মল্লিক। ছাত্ররাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞ এই নেতা বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি ছিলেন—বাদাঘাট–উত্তর বড়দল ইউনিয়ন আঞ্চলিক কমিটির ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি, বাদাঘাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, তাহিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক এবং সুনামগঞ্জ জেলা যুবদল-এর সহ-অর্থ বিষয়ক সম্পাদক।

ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছাত্রনেতারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী এস এম মাহবুব মল্লিকের পাশে থাকার দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন এবং তাঁর সফলতা কামনা করেন।

এস এম মাহবুব মল্লিক তাঁর বক্তব্যে ছাত্রদলের ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার আহ্বান জানান। তিনি বলেন, “রাজনীতিতে আদর্শ ও নৈতিকতার চর্চা বজায় রেখে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসতে হবে।”

দোয়া ও ইফতার মাহফিলকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কর্মসূচি অব্যাহত থাকবে।


তাহিরপুর

সুনামগঞ্জ

উপজেলা নির্বাচন

উপজেলা চেয়ারম্যান পদে

আরও পড়ুন