• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ০৯:৩৬
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কানাইঘাটে ওয়ারেন্টভুক্তসহ ৩ আসামি গ্রেপ্তার

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
কানাইঘাটে ওয়ারেন্টভুক্তসহ ৩ আসামি গ্রেপ্তার ই-পেপার/প্রিন্ট ভিউ

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত দুইজনসহ মোট তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০২ মার্চ) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম-এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ শাহ আলম, এএসআই (নিঃ) রাসেল মিয়া সঙ্গীয় ফোর্সসহ গ্রেপ্তারি অভিযান পরিচালনা করেন।

অভিযানে জিআর-১২৯/২১ ও নারী শিশু-২২০/২২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাহিম উদ্দিন (২৩), পিতা-মৃত মনির আলী, সাং-ডাউকেরগুল, থানা-কানাইঘাট, জেলা-সিলেটকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে কানাইঘাট জিআর-১১০/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গিয়াস উদ্দিন (২৮), পিতা-এবাদুর রহমান, সাং-রায়গড় (পার্ট), থানা-কানাইঘাট, জেলা-সিলেটকেও গ্রেপ্তার করা হয়।

এছাড়া পৃথক আরেক অভিযানে কানাইঘাট থানার মামলা নং-০২(০৩)২৬-এর এজাহারনামীয় আসামি আব্দুল্লাহ (২৬), পিতা-মৃত আব্দুল ওয়াহিদ, সাং-ফাটাহিজল, থানা-কানাইঘাট, জেলা-সিলেটকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও পলাতক আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সিলেট

আরও পড়ুন