• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , দুপুর ১২:৫৮
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বাগমারা মেম্বারের পুকুরে বিষ প্রয়োগ করছে দুর্বৃত্তরা(৮-১০) লাখ টাকার মাছ-নিধন

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
বাগমারা মেম্বারের পুকুরে বিষ প্রয়োগ করছে দুর্বৃত্তরা(৮-১০) লাখ টাকার মাছ-নিধন ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার,রাজশাহী 

রাজশাহীর বাগমারা  উপজেলার  ১৩নং গোয়ালকান্দী  ইউনিয়নের ১নং ওয়ার্ডে একটি ন্যাক্কারজনক ঘটনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ ইচরাইল  সরদার–এর মালিকানাধীন পুকুরে  গতরাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বিষ প্রয়োগ  করেছে।


রাতের অন্ধকারে কে বা কারা  পুকুরে বিষ ছড়িয়ে দেয়, এতে  পুকুরের অধিকাংশ মাছ ভেসে ওঠে এবং মুহূর্তেই ব্যাপক ক্ষতির  সম্মুখীন হন মেম্বার ইচরাইল  সরদার। ঘটনার পর পুকুর এলাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক এবং ক্ষোভের  সৃষ্টি হয়।

মাছ চাষে  দীর্ঘদিন ধরে যুক্ত এই জনপ্রতিনিধির মতে, এই ঘটনায় তার  আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।


তিনি জানান, মাছগুলো  বিক্রির উপযোগী ছিল এবং কয়েকদিনের মধ্যেই বাজারজাত  করার পরিকল্পনা  ছিল।

এ ঘটনাকে পরিকল্পিত নাশকতা  উল্লেখ করে মেম্বার ইচরাইল  সরদার বলেন—এটা শুধু আমার ব্যক্তিগত  ক্ষতি নয়,একজন পরিশ্রমী  চাষির স্বপ্ন নষ্ট  করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে তিনি প্রশাসনের  সহযোগিতা কামনা করেছেন এবং দ্রুত দোষীদের শনাক্ত  করে আইনের আওতায়  আনার দাবি জানিয়েছেন।

স্থানীয়দের মতে, পুকুরে বিষপ্রয়োগের  ঘটনা এলাকায় আগে শোনা  যায়নি, ফলে সাধারণ মানুষের মাঝেও উদ্বেগ তৈরি  হয়েছে।


রাজশাহী

আরও পড়ুন