• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , রাত ১১:০৩
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মনোহরদী বাজারে মোবাইল কোর্ট: ৮ মামলায় ৫ হাজার ৫০০ টাকা জরিমানা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মনোহরদী বাজারে মোবাইল কোর্ট: ৮ মামলায় ৫ হাজার ৫০০ টাকা জরিমানা ই-পেপার/প্রিন্ট ভিউ

আল আমিন মিয়া, স্টাফ রিপোর্টার

নরসিংদীর মনোহরদী বাজার ও তৎসংলগ্ন এলাকায় আজ মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৮টি পৃথক মামলায় মোট ৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বাজারের কয়েকটি ঔষধ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিসিয়ান স্যাম্পল পাওয়া যায়। এছাড়া বাজার ও হোটেলে মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত খাবার বিক্রি এবং রাস্তা দখল করে ইফতার সামগ্রী বিক্রি করে যানজট সৃষ্টির অভিযোগে দণ্ডবিধি ১৮৬০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় এসব মামলা দায়ের করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে বাজার কমিটি, ব্যবসায়ী ও ভোক্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


নরসিংদী

আরও পড়ুন