• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , রাত ১০:২০
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচন: ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আক্তার হোসেন

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচন: ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আক্তার হোসেন ই-পেপার/প্রিন্ট ভিউ

তাহিরপুর প্রতিনিধি:

আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে তৎপরতা। সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে গণসংযোগ, মতবিনিময় ও সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় উঠে এসেছেন তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও বড়দল উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তার হোসেন।

দলীয় সূত্রে জানা যায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় হন আক্তার হোসেন। দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করে তিনি নিজেকে একজন লড়াকু সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বলে নেতাকর্মীরা মনে করেন।

তাহিরপুর উপজেলা যুবদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখার ক্ষেত্রে তার ভূমিকা উল্লেখযোগ্য বলে দাবি করেছেন স্থানীয় নেতাকর্মীরা। বড়দল উত্তর ইউনিয়নে সংগঠন শক্তিশালীকরণ, কর্মীসংগঠন সম্প্রসারণ এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মাধ্যমে তিনি তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন বলে জানা যায়।

সমর্থকদের মতে, তরুণ নেতৃত্ব হিসেবে আক্তার হোসেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে যুবসমাজের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। তারা মনে করেন, মাদকমুক্ত সমাজ গঠন, কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করাই হবে তার অগ্রাধিকার।

তবে এখনো নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেনি। তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা ও নির্বাচনী সমীকরণ স্পষ্ট হবে বলে রাজনৈতিক মহল ধারণা করছে।

তাহিরপুরে নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় আড্ডাকেন্দ্রগুলোতে শুরু হয়েছে জোর আলোচনা। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বাড়ছে জনমত ও বিশ্লেষণ।


তাহিরপুর

উপজেলা নির্বাচন

উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে

আরও পড়ুন